ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

করোনা আক্রান্ত আজিজুল হাকিম লাইফ সাপোর্টে

ads

করোনা আক্রান্ত হওয়ার পর জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শুক্রবার সকাল ১১ টার দিকে আজিজুল হাকিমের ছোট ভাই সোহেল হাকিম জানিয়েছেন, আজিজুল হাকিম ভালো নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে৷


দিন দশেক আগে আজিজুল হাকিমের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। প্রথমে ডায়েরিয়া এরপর জ্বর, কাশি বাড়তে থাকে। একই উপসর্গ দেখা দেয় তার স্ত্রী জিনাত হাকিম ও পুত্র হৃদের মধ্যে। গত সপ্তাহে করোনা টেস্ট করালে প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসে।


সোহেল হাকিম বলেন, ভাবি ও হৃদ বাসায় আইসোলেশনে থাকলেও তিনদিন আগে আজিজুল হাকিম ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রাত ১ টার দিকে তার আরও অবনতি হলে লাইভ সাপোর্টে দেয়া হয়েছে।আগে থেকে আজিজুল হাকিমের ডায়াবেটিস ছিল। চিকিৎসক জানিয়েছেন আজিজুল হাকিমের ফুসফুসে করোনা সংক্রমণ বেড়েছে। তিনি সার্বক্ষণিক অক্সিজেন সাপোর্টে রয়েছেন। দেশবাসীর কাছে আজিজুল হাকিমের সুস্থতা কামনায় তার ভাই সোহেল হাকিম দোয়া কামনা করেছেন।

ads
ads
ads

Our Facebook Page